টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীতে আজ বুধবার দুপুরে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছে। টঙ্গী-কালীগঞ্জ সড়কের মাজুখান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন, গাজীপুর সদরের করমতোলা গ্রামের আলমগীর (৩০) এবং মিরের বাজারের তালটিয়া গ্রামের সোহেল (২৮)। প্রত্যক্ষদর্শী ও টঙ্গী থানার পুলিশ জানায়, আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে আলমগীর, সোহেল ও সুজন নামের তিনজন মোটরসাইকেলে করে টঙ্গী থেকে মিরের বাজারে যাচ্ছিল। মাজুখান পেট্রল পাম্পের সামনে মেঘালয় পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাঁদেরকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আলমগীর ও সোহেল নিহত হন।সুজনকে গুরুতর আহত অবস্থায় টঙ্গী সরকারি হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পুলিশ বাসটি আটক করেছে।