টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় নানি-নাতির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টঙ্গীর এরশাদনগর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাস্তা পারাপারের সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই নানি ও নাতির মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন রহিমা খাতুন (৫০) ও লিটন (৫)।টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের বাড়ি ভোলা জেলায়। তাঁরা টঙ্গীর আউচপাড়া এলাকার বাসিন্দা। লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়ার পর নিহতদের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।