টঙ্গীতে ৪ হাজার বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার অদূরে টঙ্গী এলাকা থেকে চার হাজার বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর একটি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।র‌্যাব-১-এর সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলাম প্রথম আলোকে জানান, টঙ্গীর টিঅ্যান্ডটি বাজার এলাকায় একটি দোকান ভাড়া নিয়ে এই দুই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরেই ফেনসিডিলের রমরমা কারবার চালিয়ে আসছিল। গতকাল মঙ্গলবার র‌্যাব-১-এর একটি বিশেষ দল সেখানে অভিযান চালিয়ে দুই বস্তাভর্তি ফেনসিডিলসহ তাদের গ্রেপ্তার করে। তিনি আরও জানান, এই দুই মাদক ব্যবসায়ী সেখানে ফেনসিডিলের পাইকারি ও খুচরা কারবার চালাচ্ছিল। এদিকে র‌্যাব-১-এর উত্তরার কার্যালয়ে আজ বেলা ১১টার দিকে একটি সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে এই দুই মাদক ব্যবসায়ীর পরিচয় জানানো হবে বলে র‌্যাব-১ জানিয়েছে।