টপ গানে টম ক্রুজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনেক দিনের গুঞ্জন শেষে সত্যি হতে চলেছে। টম ক্রুজ নিশ্চিত করলেন, ১৯৮৬ সালে তৈরি টপ গান ছবির সিক্যুয়েলে অভিনয় করবেন তিনি। আর এই ছবি দিয়েই ফের পরিচালনায় ফিরে আসছেন পরিচালক টনি স্কট। ছবিতে পাইলট ম্যাভেরিক চরিত্রে অভিনয় করবেন ক্রুজ। সংবাদমাধ্যমকে বললেন, ‘টনিকে বলেছিলাম, তাঁর সঙ্গে আরেকটা ছবিতে কাজ করতে চাই। আমরা একসঙ্গে কাজ করেছিলাম সেই ১৯৯০ সালে, ডেজ অব থান্ডার ছবিতে। কখনোই ভাবিনি, আমরা আবার একসঙ্গে কাজ করব। তারপরই ওরা এল আমার কাছে নতুন আইডিয়া নিয়ে।’ স্ক্রিন।