টম ক্রুজের ভূমিকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মওসম হিট হয়নি, তাতে কি! শহীদ কাপুরেরই মৌসুম এখন। ক্যারিয়ারের সবচেয়ে বড় ছবিটি করতে যাচ্ছেন তিনি। টম ক্রুজ ও ক্যামেরন ডিয়াজ অভিনীত নাইট অ্যান্ড ডে ছবির হিন্দি রিমেকে অভিনয় করবেন শহীদ। মূল ছবিটির প্রযোজক ফক্স স্টুডিও নির্বাচন করেছে তাঁকে। হিন্দি ছবিটি পরিচালনা করবেন সিদ্ধার্থ আনন্দ।তবে টম ক্রুজের ভূমিকায় শহীদ নির্বাচিত হলেও ছবির নায়িকার চরিত্রটি কে করবেন, তা এখনো ঠিক হয়নি। সূত্র: মুম্বাই মিরর