টয়লেট পেপার-সংকট থেকে মুক্তি পেতে যাচ্ছে ভেনেজুয়েলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংকট থেকে মুক্তি পেতে তিন কোটি ৯০ লাখ টয়লেট পেপারের রোল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে ভেনেজুয়েলা। টয়লেট পেপারের দীর্ঘস্থায়ী সংকট মোকাবিলায় দেশটির জাতীয় পরিষদ এ সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছে বিবিসি।টয়লেট পেপারের সংকট মোচনে দেশটির আইনপ্রণেতারা বাণিজ্য মন্ত্রণালয়কে সাত কোটি ৯০ লাখ ডলার বরাদ্দের একটি বিল পাস করেছেন। এই অর্থ টয়লেট পেপারের পাশাপাশি টুথপেস্ট ও সাবান কেনার ক্ষেত্রেও ব্যয় করা হবে। এই পণ্যগুলো বর্তমানে ভেনেজুয়েলার বাজারগুলোতে খুবই অপ্রতুল। তেলসমৃদ্ধ দেশ ভেনেজুয়েলা এসব পণ্য আমদানি করতে চাইলেও মুদ্রা নিয়ন্ত্রণের কারণে বিদেশি পণ্যের মূল্য পরিশোধের ক্ষেত্রে বেশকিছু সীমাবদ্ধতা রয়েছে। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো প্রয়োজনীয় এই পণ্যগুলোর সংকটের জন্য বিরোধী দলের ‘ষড়যন্ত্রকে’ দায়ী করছেন। কিন্তু বিশ্লেষকেরা বলছেন, সরকার রাষ্ট্রের ওপর অর্থনৈতিক নিয়ন্ত্রণ আরোপ করায় রাষ্ট্রে ভারসাম্যহীনতার সৃষ্টি হচ্ছে। আর এ কারণেই প্রয়োজনীয় পণ্যগুলোর সংকট দেখা দিচ্ছে।