টর্নেডোতে ক্ষতিগ্রস্তদের পাশে আছি: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্নেডোতে ক্ষতিগ্রস্ত মানুষের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আপনারা ভয় পাবেন না। মনোবল হারাবেন না। আমরা আপনাদের পাশে আছি।’টর্নেডোতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে আজ সোমবার ব্রাহ্মণবাড়িয়ায় আসেন শেখ হাসিনা। সেখানে তিনি এসব কথা বলেন।বিকেল চারটার দিকে হেলিকপ্টারে করে জেলার নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে নামেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি টর্নেডোতে ক্ষতিগ্রস্ত সদর উপজেলার উরশিউড়ায় যান। বিকেল পৌনে পাঁচটার দিকে প্রধানমন্ত্রী চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব ডিগ্রি কলেজের মাঠে দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা যারা স্বজন হারিয়েছেন, স্বজন ফিরিয়ে দিত পারব না। স্বজন হারানোর বেদনা কী, তা আমি ভালোভাবে জানি। যাঁরা আহত হয়েছেন, তাঁদের চিকিত্সার জন্য সর্বোচ্চ ব্যবস্থা করা হয়েছে। যাঁদের ঘরবাড়ি, স্কুল ও প্রতিষ্ঠান ভেঙেছে, সবকিছুই পুনর্বাসন করে দেওয়া হবে।’ টর্নেডোতে নিহত ব্যক্তিদের নয়টি পরিবারকে ২৬ হাজার টাকা করে দেন প্রধানমন্ত্রী। আহত ব্যক্তিদের নয়টি পরিবারকে ছয় হাজার টাকা করে দেওয়া হয়। এ ছাড়া, তাঁদের দুই বান্ডিল টেউটিন, শাড়ি ও লুঙ্গি দেওয়া হয়। পরে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের কাছে এসব ত্রাণ পৌঁছে দেওয়া হবে।ব্রাহ্মণবাড়িয়ার তিনটি উপজেলার ওপর দিয়ে গত শুক্রবার বয়ে যাওয়া টর্নেডোর আঘাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১। জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার সাংবাদিকদের এ তথ্য জানান।গত শুক্রবারের ১৫ মিনিটের ভয়াবহ টর্নেডোর আঘাতে সদর, বিজয়নগর ও আখাউড়া উপজেলার ১৫টি গ্রাম লন্ডভন্ড হয়ে যায়।