টাংগুয়ার হাওরে নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ তিনজনের লাশ আজ শনিবার সকালে উদ্ধার করা হয়েছে। হাওরটির হাতিরগাথা এলাকা থেকে ভাসমান অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়।ওই ব্যক্তিরা হলেন তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের রতনপুর কান্দাপাড়া গ্রামের আবদুল গণি (৪৮) এবং ইন্দ্রপুর গ্রামের ক্ষিতিশ বর্মণ (৪২) ও সজীব বর্মণ (১১)।তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।গত বৃহস্পতিবার ভোরে টাংগুয়ার হাওরে মাছ ধরতে গিয়ে আকস্মিক ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে তাঁরা নিখোঁজ হন।