টাইগার মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির টাইগার মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ২৭ ফেব্রুয়ারি বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। ৫৫টি ইভেন্টে চার শতাধিক প্রতিযোগী এতে অংশ নেয়। বিজয়ীদের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু পুরস্কার বিতরণ করেন।পৌর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়: ঝালকাঠির পৌর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ২৬ ফেব্রুয়ারি বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে ৩৮টি ইভেন্টে দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার শাহ আলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট আবদুল মান্নান।ঘুড়ি প্রতিযোগিতা: ঝালকাঠি স্টেডিয়ামে গত ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে ঘুড়ি প্রতিযোগিতা। লাল ও সবুজ দলে পাঁচজন করে মোট দশজন প্রতিযোগী এ প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় সবুজ দল জয়লাভ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বিজয়ী দলের হাতে ২১ ইঞ্চি একটি রঙিন টেলিভিশন তুলে দেন। বিকনা বহুমুখী আদর্শ সমবায় সমিতি এ প্রতিযোগিতার আয়োজন করে।