টাইটানিক থ্রিডির সেই দৃশ্য দেখেননি কেট (ভিডিও)
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাইটানিক চলচ্চিত্রে অভিনয়ের পরই জনপ্রিয় হয়েছিলেন কেট উইন্সলেট। আর টাইটানিকের সেই আকর্ষণীয় দৃশ্যটির কথা হয়তো কম-বেশি সবারই মনে আছে। যেখানে নগ্ন কেটের ছবি এঁকেছিলেন লিওনার্দো দ্য ক্যাপ্রিও। আগামী ৬ এপ্রিল টাইটানিকের থ্রিডি মুক্তি পেতে যাচ্ছে। মজার কথা হলো কেট এখনো টাইটানিক থ্রিডিতে সেই দৃশ্যে নিজেকে দেখেননি। এ সম্পর্কে কেট বলেন, থ্রিডিতে নিজেকে নগ্ন অবস্থায় দেখাটা ভয়ংকর অভিজ্ঞতা হবে।গতকাল মঙ্গলবার লন্ডনের রয়াল অ্যালবার্ট হলে টাইটানিক থ্রিডির প্রদর্শনীতে কেট বলেন এসব কথা। এ সময় তাঁর সঙ্গে চলচ্চিত্রের পরিচালক জেমস ক্যামেরনও ছিলেন। রয়টার্সে প্রকাশিত খবরে কেট উইন্সলেট বলেন, টাইটানিক থ্রিডিতে অভিনয় করাটা অতীতে ফিরে যাওয়ার মতো। চলচ্চিত্রটি দারুণ হবে বলে মন্তব্য করেন কেট।