টাইম সাময়িকীর চোখে প্রতিবাদীরা বর্ষসেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তিউনিসিয়ার একজন ফল বিক্রেতা যখন প্রকাশ্যে নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছিলেন, তখন কেউ ভাবতেই পারেনি কত বড় ঘটনার শুরু এটা। ওই ঘটনার জের ধরে বিক্ষোভ শুরু। তার পরই পতন ঘটে তিউনিসিয়ার স্বৈরশাসকের। বিক্ষোভের ঢেউ ছড়িয়ে পড়ে দেশে দেশে।’বিখ্যাত টাইম সাময়িকী এবার তাদের চোখে বছরের সেরা ব্যক্তিত্ব নির্বাচন করতে গিয়ে লিখেছে ওপরের কথাগুলো। টাইম-এর চোখে তাই চলতি বছরের সেরা ব্যক্তিত্ব ওই প্রতিবাদকারীরা। টাইম-এর মতে, বিক্ষোভকারীরা শুধু নিজেদের দুর্দশা ও দুর্ভোগের অভিযোগ তুলেই ক্ষান্ত হয়নি, বদলে দিয়েছে বিশ্বকে। টাইম সাময়িকী আট দশক ধরে প্রতিবছরের সেরা ব্যক্তিত্ব নির্বাচন করে আসছে। গত বুধবার সকালে ঘোষণা করেছে ২০০১ সালের সেরা ব্যক্তিত্বের তালিকা।বর্ষসেরা ব্যক্তিত্বের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন মার্কিন বাহিনীর অ্যাডমিরাল উইলিয়াম ম্যাকরাভেন। গত মে মাসে পাকিস্তানে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হত্যার অভিযানে নেতৃত্ব দেন তিনি।চীনের ভিন্নমতাবলম্বী শিল্পী আই উয়েউয়ে আছেন বর্ষসেরা তালিকার তৃতীয় অবস্থানে। চলতি বছরের শুরুর দিকে ৮১ দিন তাঁকে গোপন স্থানে আটকে রাখে কর্তৃপক্ষ। এতে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা হয়।তালিকায় চতুর্থ অবস্থানে আছেন মার্কিন প্রতিনিধি পরিষদের বাজেট কমিটির চেয়ারম্যান পল রায়ান এবং পঞ্চম ব্রিটেনের ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটন। প্রিন্স উইলিয়ামের সঙ্গে গত এপ্রিলে তাঁর বিয়ে হয়।চলতি বছরের শুরুতেই তিউনিসিয়ায় গণবিক্ষোভের মুখে পতন ঘটে স্বৈরশাসক জয়নাল আবেদিন বেন আলীর। সফল এই গণ-অভ্যুত্থানের পর প্রতিবাদ-বিক্ষোভ ছড়িয়ে পড়ে আরব বিশ্বজুড়ে। একে একে পতন ঘটে মিসরের প্রেসিডেন্ট হোসনি মোবারক ও লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির। ক্ষমতা ছাড়তে বাধ্য হন ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ। সিরিয়া ও বাহরাইনে এখনো স্বৈরাচারবিরোধী বিক্ষোভ চলছে।আরব বিশ্বের বাইরে ইউরোপ, যুক্তরাষ্ট্র ও এশিয়ায় ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। নিউইয়র্কে পুঁজিবাদবিরোধী ‘ওয়াল স্ট্রিট দখল করো’ আন্দোলন সাড়া ফেলেছে যুক্তরাষ্ট্রের বাইরে সারা বিশ্বে।টাইম সাময়িকীর সম্পাদক রিক স্টেনজেল বলেন, ‘বিশ্বজুড়ে হতাশা কি তাহলে একটি ক্রান্তিলগ্নে পৌঁছেছে? মনে হচ্ছে, সব জায়গায়ই মানুষ বলছে, যথেষ্ট হয়েছে। তারা ভিন্নমত প্রকাশ করছে, দাবি জানাচ্ছে। এমনকি যখন তাদের ছেয়ে ফেলছে কাঁদানে গ্যাসের ধোঁয়া ও ধেয়ে আসছে বুলেট, তখনো তারা হতাশ হয়নি। তারা সত্যিই বুঝে ফেলেছে, একজন ব্যক্তির একক কাজও সর্বব্যাপী বিপুল পরিবর্তন আনতে পারে।’