টাইমস সম্পাদককে স্টোনহাউস
জন স্টোনহাউস ব্রিটেনের হাউস অব কমন্সে বাংলাদেশের পক্ষে জনমত গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করেন। এই চিঠি দ্য লন্ডন টাইমস-এর সম্পাদককে লেখা, ৮ জুন ১৯৭১ প্রকাশিত।মর্মন্তুদ অপরাধপশ্চিম পাকিস্তানের সামরিক সরকার পূর্ব পাকিস্তানে মানবতার বিরুদ্ধে যে ভয়াবহ অপরাধ করে যাচ্ছে, তার সাক্ষ্য মুছে ফেলা সম্ভব নয়। বাস্তবিকই দেশ ছেড়ে পালানো বাস্তুত্যাগীদের যে স্রোতধারা, তা-ই প্রমাণ করে তাদের অপরাধকর্ম এখনো চলছে।এ জনস্রোত সামলে নেওয়ার যে অতিকায় সমস্যা, তা লাঘব করতে ভারত সরকারকে সাহায্য করতে হবে। এটা ঠিক। কিন্তু ৪০ লাখ শরণার্থী হচ্ছে দুর্যোগের লক্ষণ, দুর্যোগের কারণ নয়। দৃঢ়ভাবে গণহত্যা বন্ধের উদ্যোগ না নিয়ে ক্ষতস্থানে কেবল মলমের ছোঁয়া লাগিয়ে বিশ্ব সম্প্রদায় বিবেককে আর কতকাল ঘুম পাড়িয়ে রাখবে? পাকিস্তানের জন্য প্রদেয় সাহায্য কেটে শরণার্থীদের জন্য দিয়ে দেওয়ার আলোচনা প্রশংসনীয় কিন্তু যথেষ্ট নয়।জন স্টোনহাউস এমপি