টাউন স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা প্রথম বিভাগ ফুটবল লিগে টাউন স্পোর্টিং ক্লাব অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। ৯ জুলাই অনুষ্ঠিত ফাইনাল খেলায় ৪-০ গোলে সুলতানপুর একাদশকে হারিয়ে টাউন স্পোর্টিং ক্লাব এ গৌরব অর্জন করে। খেলায় টাউন স্পোর্টিং ক্লাবের বিলাল দুটি, পিন্টু মিত্র একটি ও চপল একটি গোল করেন। সেরা খেলোয়াড় নির্বাচিত হন পিন্টু মিত্র ও সাতটি গোল করে সর্বোচ্চ গোলদাতা হন একই ক্লাবের বিল্লাল। পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরার জেলা প্রশাসক আবদুস সামাদ। লিগে ম্যাচ কমিশনারের দায়িত্ব পালনের জন্য স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় আবদুস খালেক ও সাবেক খেলোয়াড় জামান খানকে পুরস্কৃত করা হয়।২০ জুলাই রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে সাতক্ষীরা প্রথম বিভাগ লিগ শুরু হয়। সাতক্ষীরা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই লিগে টাউন স্পোর্টিং ক্লাব, সুলতানপুর ক্লাব, পিকে ইউনিয়ন ক্লাব, পার্ক একাদশ, সপ্তগ্রাম একাদশ, অর্নিবাণ ক্রীড়া সংস্থা, লাবসা ক্রীড়া সংস্থা ও ভালকুচাঁদপুর ক্লাব অংশ নেয়।