টাওয়ার হ্যামলেটসের মেয়র হলেন লুৎফুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডনে বাঙালি-অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে নির্বাহী ক্ষমতাসম্পন্ন মেয়র নির্বাচনে লুৎফুর রহমান বিজয়ী হয়েছেন। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে বেথনালগ্রিন ইয়র্ক হলে প্রিসাইডিং কর্মকর্তা এ ফলাফল ঘোষণা করেন।লুৎফুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে ২৩ হাজার ২৮৩ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী লেবার দলের অপর বাংলাদেশি প্রার্থী হেলাল আব্বাস পেয়েছেন ১১ হাজার ২৫৪ ভোট। রক্ষণশীল দলের নিল কিং পাঁচ হাজার ৩৪৮ ভোট এবং লিবারেল ডেমোক্র্যাট প্রার্থী জন গ্রিফিথ পেয়েছেন দুই হাজার ৮০০ ভোট। তিনবার লেবার প্রার্টির প্রার্থী হিসেবে নির্বাচিত হলেও দলটির কেন্দ্রীয় নীতিনির্ধারকেরা লুৎফুর রহমানকে বাদ দিয়ে হেলাল আব্বাসকে প্রার্থী করেন। লুৎফুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পান।বিজয়ের পর লুৎফুর জানিয়েছেন, তিনি ধর্ম-বর্ণ পরিচয় ভুলে সবার জন্য কাজ করতে চান। এ বিজয়কে তিনি জনগণের বিজয় বলে আখ্যা দিয়েছেন। তাঁর এ বিজয়ের পেছনে যাঁরা নিরলসভাবে কাজ করেছেন তাঁদেরও ধন্যবাদ জানান লুৎফুর রহমান।