টাকা বিতরণ নিয়ে বিব্রতকর পরিস্থিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের টাকার খাম দেওয়ার ঘটনা নিয়ে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। গতকাল মঙ্গলবার দুপুরে স্বাস্থ্যমন্ত্রী ও সচিবের উপস্থিতিতে এ ঘটনা ঘটে। না বুঝে খাম নেওয়ার পর বুঝতে পেরে সঙ্গে সঙ্গেই সাংবাদিকদের কেউ কেউ মন্ত্রী ও সচিবের কাছে খাম ফেরত দেন।এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী ও সচিব বলেন, এ ঘটনা তাঁদের না জানিয়ে করা হয়েছে। যাঁরা এর সঙ্গে জড়িত, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।‘এ’ প্লাস ক্যাম্পেইন নিয়ে গতকাল সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বক্তৃতা দেওয়ার সময় আয়োজকদের পক্ষে এক ব্যক্তি সাংবাদিকদের কাছে গিয়ে একটি কাগজে সই করিয়ে নিতে থাকেন। কিছুক্ষণ পর আরেকজনসহ ওই একই ব্যক্তি সই করা সাংবাদিকদের কাছে গিয়ে একটি করে খাম ধরিয়ে দিতে থাকেন। বিষয়টি বুঝতে পেরে এ নিয়ে শোরগোল শুরু হয়। একপর্যায়ে এক সাংবাদিক মন্ত্রীর কাছে ঘটনার ব্যাখ্যা চেয়ে প্রশ্ন করেন। সঙ্গে সঙ্গেই মন্ত্রী ও সচিবের কাছে খাম ফিরিয়ে দেওয়া শুরু হয়।উদ্ভূত পরিস্থিতিতে মন্ত্রী রুহুল হক ও স্বাস্থ্যসচিব হুমায়ুন কবীর বলেন, এ ঘটনা তাঁদের জানা ছিল না। সংবাদ সম্মেলন হচ্ছে মন্ত্রণালয়ে। এখানে সাংবাদিকদের টাকা দেওয়ার কোনো সিদ্ধান্ত নেই।