টাকার আমির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নামের সঙ্গে তাঁর বৈষয়িক ব্যাপার-স্যাপারের দারুণ মিল। আমির খান—নামের আমির, ব্যাংকে গচ্ছিত টাকার হিসাবেও আমির। ধারণা করা হয়, বলিউডের সবচেয়ে ধনী তারকার তালিকা করা হলে তিনি থাকবেন শীর্ষ তিনে। শিগগিরই খুদে পর্দায় অভিষেক হচ্ছে তাঁর ‘সত্যমেভ জয়তে’ অনুষ্ঠান দিয়ে। এই অনুষ্ঠানের জন্য আমির নাকি গুনে নিচ্ছেন প্রায় তিন কোটি রুপি। শোনা যায়, ‘কৌন বনেগা ক্রোড়পতি’র জন্য অমিতাভ বচ্চন নিয়েছিলেন দুই কোটি রুপি। একই পরিমাণ অঙ্ক জমা হয়েছিল সালমান খানের ব্যাংকে ‘বিগ বস ৫’-এর সুবাদে। অন্যদিকে ‘জাস্ট ড্যান্স’ অনুষ্ঠানের বিচারকের আসনে বসার জন্য হূতিক রোশনকে নাকি দেওয়া হয়েছিল পৌনে দুই কোটি রুপি। জি নিউজ ব্যুরো।