টাঙ্গাইল-৩ আসনে উপনির্বাচন ১৮ নভেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের উপনির্বাচনে আগামী ১৮ নভেম্বর ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ। আজ রোববার কমিশন কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, কাল সোমবার তফসিল ঘোষণা করা হবে।গত ১৩ সেপ্টেম্বর আওয়ামী লীগের দলীয় সাংসদ মতিউর রহমান ভারতের বেঙ্গালুরুর একটি হাসপাতালে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তাঁর মৃত্যুর পর এ আসনটি শূন্য হয়।নবম সংসদ নির্বাচনে মতিউর রহমান এক লাখ ৪০ হাজার ৬৪২ ভোট পেয়েছিলেন আর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির লুৎফুর রহমান আজাদ পান ৮৩ হাজার ৭৬ ভোট।