টাঙ্গাইল-৩ আসনের উপনির্বাচনে প্রতীক বরাদ্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের উপনির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ শুক্রবার দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে রিটার্নিং কর্মকর্তা সৈয়দ খুরশিদ আনোয়ার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন। খবর বাসসের।তিন প্রার্থীর মধ্যে দলীয় প্রতীক হিসেবে আওয়ামী লীগ মনোনীত শহিদুল ইসলাম পেয়েছেন নেৌকা, জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত সৈয়দ ইউসুফ আবদুল্লাহ পেয়েছেন লাঙ্গল ও স্বতন্ত্র প্রার্থী আমানুর রহমান খান পেয়েছেন আনারস প্রতীক। এ সময় উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আলিমুজ্জামানসহ অন্যরা। ১৮ নভেম্বর শূন্য এ আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গত ১৩ সেপ্টেম্বর আওয়ামী লীগের সাংসদ মতিউর রহমান মারা যাওয়ায় টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনটি শূন্য হয়। জাতীয় সংসদের কোনো আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন করার আইনি বাধ্যবাধকতা রয়েছে।