টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রামীণ ব্যাংকের টাঙ্গাইল শাখার ব্যবস্থাপক কাজী মো. সাইফুর রহমানের (৫৫) মৃতদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। অফিসের তৃতীয় তলায় তাঁর থাকার কক্ষ থেকে আজ শুক্রবার লাশটি উদ্ধার করা হয়। সাইফুর রহমানের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। পুলিশ ও গ্রামীণ ব্যাংকের টাঙ্গাইল শাখার কর্মকর্তারা জানান, গতকাল বৃহস্পতিবার অফিস শেষে রাতে তিনি অফিসের তৃতীয় তলায় তাঁর থাকার কক্ষে ঘুমিয়ে পড়েন। আজ সকালে অফিসের লোকজন তাঁকে ডাকাডাকি করলে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে ঘরের দরজা ভেঙে ফ্যানের হুকের সঙ্গে গলায় দড়ি লাগানো ঝুলন্ত লাশ দেখতে পায়।