টাঙ্গাইলে ট্রাক-টেম্পোর সংঘর্ষে নিহত ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কে আজ মঙ্গলবার সকালে ট্রাক ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে।বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস কুমার পণ্ডিত প্রথম আলো অনলাইনকে বলেন, বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের ধলাটেঙ্গুর এলাকায় আজ সকাল পৌনে সাতটার দিকে যাত্রীবাহী টেম্পোর সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। টেম্পোটি টাঙ্গাইলের কালীহাতি উপজেলার সল্লা থেকে এলেঙ্গায় যাচ্ছিল। সংঘর্ষের পর ঘটনাস্থলেই তিনজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহত পাঁচজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের বাড়ি কালীহাতির সল্লা এলাকায়।