টাঙ্গাইলে ট্রেন-টেম্পো মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের বাসাইল উপজেলার দাপনাজোর রেলক্রসিংয়ের কাছে আজ মঙ্গলবার একটি যাত্রীবাহী টেম্পো ও একটি ট্রেনের সংঘর্ষে চারজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহতরা হলেন—টেম্পোচালক রাজু (২৮), বকুলি বেগম (৪০), রত্না (৩০) ও রত্নার সন্তান আদিত্য (৪)।বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, দাপনাজোর থেকে করটিয়া যাওয়ার সময় টেম্পোটি একটি অরক্ষিত রেলক্রসিং অতিক্রম করার সময় রাজশাহী থেকে ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর মারা যায় শিশু আদিত্য। আহত এক ব্যক্তিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।