টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে দুজন নিহত
টাঙ্গাইলে পৃথক দুটি স্থানে ট্রেনে কাটা পড়ে দুজন নিহত হয়েছে। আজ বুধবার সকালে কালিহাতী উপজেলায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মারা যান একজন পথচারী। গতকাল মঙ্গলবার রাতে ট্রেন থেকে দ্রুত নামতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মমিন খান নামে একজন নিহত হন।বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশন মাস্টার মো. ইব্রাহিম জানান, আজ সকাল ১০টার দিকে কালিহাতী উপজেলার জোগারচর এলাকায় রেললাইন পার হচ্ছিলেন এক পথচারী। এ সময় ঢাকা থেকে আসা কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান। নিহত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।টাঙ্গাইল রেলওয়ে স্টেশন মাস্টার জালাল উদ্দিন জানান, গতকাল রাত নয়টার দিকে বন্ধুকে বিদায় জানাতে ঢাকা ছেড়ে আসা খুলনাগামী আন্তনগর ট্রেন চিত্রা এক্সপ্রেসে ওঠেন মমিন খান। এ সময় ট্রেনটি ছেড়ে দিলে দ্রুত নামতে গিয়ে ওই ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে স্বজনেরা গিয়ে তাঁর লাশ উদ্ধার করেন।