টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় আজ শুক্রবার সকালে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারী ও শিশুর মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে, উপজেলার হাবলা ইউনিয়নের ৬০০ গ্রামে এ ঘটনা ঘটে। অজ্ঞাতনামা ওই নারী ও শিশুটি ট্রেন লাইনের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এলাকাবাসীর ধারণা তাঁরা মা-মেয়ে।এ ব্যাপারে জিআরপি পুলিশের টুঙ্গি ফাঁড়িকে জানানো হয়েছে।