টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় তিনজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় আজ সোমবার ভোরে ঢাকা থেকে লালমনিরহাটগামী একটি ট্রেনের ধাক্কায় তিনজন নিহত হয়েছে। নিহতদের দুজন হলেন আমিনুল (২৫) ও বকুল (২৬)। তাঁদের বাড়ি লালমনিরহাটে। নিহত অপরজনের পরিচয় তাত্ক্ষণিক জানা যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোর পাঁচটার দিকে আনালিয়াবাড়ী এলাকায় বঙ্গবন্ধু সংযোগ সেতু সড়কে একটি যাত্রীবাহী বাস বিকল হয়ে পড়ে। পরে বাসটি সেখানে মেরামতের সময় ওই তিন যাত্রী পাশের রেললাইনের ওপর দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় ঢাকা থেকে লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেসের ধাক্কায় তারা ঘটনাস্থলেই মারা যায়। বঙ্গবন্ধু সেতু (পূর্ব) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।