টাঙ্গাইলে তিনটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে আজ মঙ্গলবার পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। আহত হয়েছে ১০ জন।ইউএনবি জানায়, আজ ভোরে সদর উপজেলার কান্দিলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি ট্রাক ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়। এঁরহলো—ঢাকার ধামরাইয়ের বাসিন্দা আমানুল্লাহর মেয়ে নূপুর (১৮) এবং নীলফামারীর আবদুল হাকিমের ছেলে শামীম (৭)।আজ ওই মহাসড়কে মির্জাপুরের চরপাড়া এলাকায় বালুভর্তি একটি ট্রাক আমভর্তি একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ভ্যানে থাকা অজ্ঞাত আম ব্যবসায়ী মারা যান। আর সকাল ছয়টার দিকে বাসাইল উপজেলায় নাকাসিম এলাকায় পিকআপ ভ্যানের চাপায় এক পথচারী নিহত হন। নিহতের নাম শফিক মিয়া (৩০)।পুলিশ এ ঘটনায় পিকআপ ভ্যানটি আটক করেছে।