টাঙ্গাইলে পুলিশের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার পোস্টকামরী চরপাড়া নামক স্থান থেকে রাজধানীর নয়াটোলা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহ মো. মিজানুর রহমানের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ আজ মঙ্গলবার সকাল আটটার দিকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে। নিহতের বাড়ি মধুপুর উপজেলার পিরোজপুর গ্রামে। মির্জাপুর উপজেলার উপপরিদর্শক মিজানুর রহমান জানিয়েছেন, লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করছে পুলিশ। আজ দুপুরের দিকে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।