টাঙ্গাইলে বাস খাদে পড়ে দুজন নিহত, আহত ২৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের ঘারিন্দায় আজ শুক্রবার ভোরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত এবং ২৫ জন আহত হয়েছে। এদের মধ্যে ১৫ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের বরাত দিয়ে টাঙ্গাইল হাইওয়ে পুলিশের এলেঙ্গা ফাঁড়ির সার্জেন্ট কামরুজ্জামান রাজ প্রথম আলোকে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা বিনিময় পরিবহনের একটি বাস ভোর পাঁচটার দিকে ঘারিন্দা বাইপাসে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম পলাশ মোদক। বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ী সদরে। বাবার নাম রাধা গোপাল মোদক।