টাঙ্গাইলে বাস খাদে পড়ে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের নাগরপুরে আজ রোববার সকালে যাত্রীবাহী বাস খাদে পড়ে দুজনের মৃত্যু হয়েছে।নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম প্রথম আলো অনলাইনকে বলেন, নাগরপুর উপজেলা সদর থেকে টাঙ্গাইলগামী একটি বাস আজ সকাল পৌনে ১০টার দিকে সড়কের চরডাঙ্গা এলাকায় খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দেলদুয়ার উপজেলার শানপাড়া গ্রামের দীনেশ সূত্রধরের স্ত্রী আদরী সূত্রধর (৬০) এবং নাগরপুরের বেকরা গ্রামের তপন রায়ের মেয়ে সাথী (৯) নিহত হয়। আহত ১০ জনকে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।