টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর সংযোগ সড়কের বল্লভবাড়ী এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আজ রোববার দুজন নিহত হয়েছেন। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালুজ্জামান বলেন, থানাসংলগ্ন বল্লভবাড়ী এলাকায় আজ ভোর সাড়ে চারটার দিকে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের চালকের সহকারী ওসমান আলী (২৬) ও ট্রাকচালক বাবু মিয়া (৩০) নিহত হন। আহতদের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসমান লক্ষ্মীপুরের গোবিন্দপুর গ্রামের আবু জাকেরের ছেলে এবং বাবু বগুড়ার শেরপুর উপজেলার খন্দকারটুলা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।