টাঙ্গাইলে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে বঙ্গবন্ধুর সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত ও চারজন আহত হয়েছে। আজ শনিবার বেলা তিনটার দিকে জেলার কালীহাতি উপজেলার শল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন, মাইক্রোবাসের যাত্রী কানিজ বেগম (৩৫), তাঁর মেয়ে জাবিন (৪), বাসের চালক ইসমাইল ও চালকের সহকারী মনিরুল। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ঢাকা থেকে রংপুরগামী এস কে লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের পাঁচজন যাত্রী নিহত হয়।