টাঙ্গাইলে মাটিচাপা পড়ে তিন গৃহবধূর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের নাগরপুরে যমুনার শাখা নদীর পাড়ে মাটিচাপা পড়ে তিন গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাঁদের সঙ্গী অন্য একজন আহত হয়েছেন। আজ বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানায়, যমুনার শাখা নদী থেকে গর্ত করে মাটি কাটছিলেন অনেকেই। হঠাত্ করেই দুপুরের দিকে মাটি কাটার ফলে সৃষ্ট গর্তের ওপরের অংশ ভেঙে পড়লে চার মহিলা মাটির নিচে চাপা পড়েন। তাত্ক্ষণিকভাবে উপস্থিত লোকজন উদ্ধারকাজ শুরু করেন। কিন্তু ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং একজনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। নিহত গৃহবধূরা হলেন দপ্তিয়র গ্রামের আক্তার হোসেনের স্ত্রী জহুরা খাতুন (৫০), মজনু মিয়ার স্ত্রী হাসিনা বেগম (৩৫) ও আরিফ মিয়ার স্ত্রী সালমা বেগম (৩০)। আহত গৃহবধূর নাম আমেনা বেগম (৪০)। নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।