টাঙ্গাইলে যান চলাচল স্বাভাবিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের চন্দ্রা থেকে টাঙ্গাইলের বায়ৈখোলা এলাকায় যান চলাচল এখন স্বাভাবিক। গতকাল শুক্রবার সন্ধ্যার পর এই যানজট শুরু হয়। আজ শনিবার ভোর সাড়ে পাঁচটার পর যানবাহনের চাপ বাড়লে যানজটও বাড়তে থাকে। এতে ঈদের ছুটি কাটিয়ে গন্তব্যে ফেরার পথে যাত্রীরা সীমাহীন দুর্ভোগে পড়ে। পুলিশ ও এলাকাবাসী জানান, গতকাল বিকেল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঢাকাগামী যানবাহনের চাপ বাড়তে থাকে। চালকেরা নিয়ম না মেনে গাড়ি চালানোর কারণে প্রথমে মহাসড়কের মির্জাপুর বাইপাস ও ধেরুয়া এলাকায় কিছুটা যানজটের সৃষ্টি হয়। সন্ধ্যার পর তা বাড়তে থাকে।এ ছাড়া ধেরুয়া এলাকায় মাছরাঙ্গা ফিলিং স্টেশনের কাছে সড়কের ওপর একটি মাইক্রোবাস বিকল হয়ে পড়লে রাস্তার এক পাশ দিয়ে যানবাহন চলাচল শুরু করে। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হতে থাকে। আজ ভোর সাড়ে পাঁচটার পর যানবাহনের চাপ বাড়ায় যানজটও বাড়তে থাকে। তবে বিকেলের দিকে যান চলাচল স্বাভাবিক হয়।