টাঙ্গাইলে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অস্ত্র ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের গোপালপুরের সেনের মাকুল্লা গ্রামে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মামুনুর রহমান মামুন (২৫) নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, মামুন একজন অস্ত্র ব্যবসায়ী। তাঁর বাড়ি সেনের মাকুল্লা গ্রামে।র‌্যাব সূত্র জানায়, আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে কিছু সন্ত্রাসী ও অবৈধ অস্ত্র ব্যবসায়ী সেনের মাকুল্লা গ্রামে মিলিত হয়েছে বলে র‌্যাবের সদস্যরা খবর পান। এই খবরের ভিত্তিতে র্যাবের একটি টহল দল ওই গ্রামে গতকাল রোববার রাত সাড়ে ১২টার দিকে অবস্থান নেয়। এ সময় অস্ত্র ব্যবসায়ীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে মামুনুর রহমান মামুন নিহত হন। ঘটনাস্থল থেকে র‌্যাব দুইটি এলজি, একটি বিদেশি রিভলবার, পাঁচটি গুলি ও তিনটি কার্তুজ উদ্ধার করে। মামুনের বিরুদ্ধে গোপালপুর থানায় একটি মামলা রয়েছে বলে র‌্যাব সূত্র জানায়।