টাঙ্গাইলে সংখ্যালঘু নির্যাতনে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের গোপালপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনায় জড়িত ব্যক্তিদের দুই সপ্তাহের মধ্যে গ্রেপ্তার করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।আজ বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, টাঙ্গাইলের পুলিশ সুপার ও টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।গতকাল মঙ্গলবার ‘সন্ত্রাসী ও চাঁদাবাজের হাত থেকে রক্ষা পেতে টাঙ্গাইলের ১৩ হিন্দু পরিবারের থানায় আশ্রয়’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি যুক্ত করে এ ঘটনার প্রতিকার চেয়ে হাইকোর্টে আবেদন করেন বাংলাদেশ মাইনোরিটি ওয়াচের প্রেসিডেন্ট আইনজীবী রবীন্দ্র ঘোষ। আবেদনের পক্ষে তিনি নিজেই মামলা পরিচালনা করেন। প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, গোপালপুর পৌরসভার চন্দাবাড়ি গ্রামের হিন্দু পরিবারের সদস্যরা একদল সন্ত্রাসী ও চাঁদাবাজের হাতে এখন জিম্মি। সরকারি দলের নাম ভাঙিয়ে নানা অত্যাচার-নির্যাতনের পর এখন তাদের গ্রামছাড়া করার পাঁয়তারা চলছে বলে প্রতিবেদনে অভিযোগ করা হয়।আইনজীবী রবীন্দ্র ঘোষ প্রথম আলো ডটকমকে বলেন, আদালত ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের দুই সপ্তাহের মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে কারণ দর্শাতে চার সপ্তাহের রুল জারি করেছেন আদালত।