টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুরে আজ শনিবার সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। যাত্রীবাহী একটি বাস সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে অটোরিকশার দুই যাত্রী নিহত এবং একজন আহত হয়।টাঙ্গাইল হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) সালাহউদ্দিন জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী চান মিয়া (২২) এবং হাসপাতালে নেওয়ার পর ফাহাদের (১৩) মৃত্যু হয়। গুরুতর আহত সাইফুল হককে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘাতক বাসটি আটক করেছে।