টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের বাসাইল উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাওইখোলা এলাকায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেলে তিনজন নিহত ও ২৫ জন আহত হয়।বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, ঢাকা থেকে রংপুরগামী হানিফ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-১২২৬) বিকেল চারটার দিকে ওই এলাকায় একটি ট্রাককে পাশ কাটাতে দিতে গিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের চালকসহ তিনজন নিহত ও ২৫ জন আহত হন। নিহত ব্যক্তিদের কারও পরিচয় জানা যায়নি।আহত ব্যক্তিদের মধ্যে ১৪ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।