টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইল সদর উপজেলার ভাতকুড়া এলাকায় আজ রোববার সকালে ট্রাক-টেম্পোর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই টেম্পোচালকসহ তিনজন নিহত হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন, টেম্পোচালক কামরুল (২৪) এবং টেম্পোর যাত্রী করোটিয়ার সা’দাত কলেজের ছাত্র আমীর হামজা (২৫) ও বাসাইল উপজেলার জুপিয়া গ্রামের পিয়ার আলী (৬০)। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন সরকার জানান, বেলা ১১টায় টাঙ্গাইল থেকে করোটিয়াগামী টেম্পোটি ভাতকুড়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই তিনজন ঘটনাস্থলেই নিহত হন।