টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
টাঙ্গাইল সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের তারুটিয়া নামক স্থানে একটি বাস ও একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন: অটোরিকশার চালক দেলদুয়ার উপজেলার বাথুলি গ্রামের রণজিত্ সরকার (৩৫), তাঁর স্ত্রী মালতি সরকার (২৭), ছেলে পার্থ সরকার (১০) ও অজ্ঞাতনামা এক ব্যক্তি।জানা গেছে, আজ দুপুরে সখীপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস তারুটিয়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক রণজিত্ সরকার, তাঁর স্ত্রী মালতি সরকার ও অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হন। গুরুতর আহত অবস্থায় রণজিত্ সরকারের ছেলে পার্থ সরকারকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।টাঙ্গাইল হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. সালাহউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।