টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল শহরের বাইপাসের ঘারিন্দা এলাকায় আজ বুধবার সকালে এক সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১৫ জন।নিহতরা হলো টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেওহাটা গ্রামের আবুল হাসেমের স্ত্রী সালমা বেগম (২৬), তাঁর মেয়ে তানজিমা (৩) এবং নাটোরের বাগাতিপাড়া লক্ষ্মণহাটী গ্রামের মিজাত আলীর স্ত্রী রাশেদা খাতুন (৩৫)।টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, জয়পুরহাট থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস সকাল সাড়ে ১০টার দিকে ওই স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ১৮ জন আহত হয়। দুর্ঘটনাকবলিত ব্যক্তিদের মধ্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পর মা-মেয়েসহ তিনজন নিহত হয়। তাদের মধ্যে তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এবং দুজনকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়।