টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল শহর বাইপাসে এক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। আজ বৃহস্পতিবার ভোর চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন রঞ্জু (৩৫), নোমান (৪০) ও বাবুল আখতার (৪৬)।আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক (এসআই) কোহিনূর মিয়া জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের একটি বাস ভোর চারটার দিকে ওই স্থানে রাস্তার পাশে আগে থেকে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজন ও হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।