টাঙ্গাইলে হরতালকারীরা কুপিয়ে হত্যা করল ছাত্রলীগ নেতাকে (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের গোপালপুরে আজ মঙ্গলবার সকালে ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে হরতালের সমর্থকেরা। হরতাল পালনকারী ও বিরোধীদের মধ্যে সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে। নিহত মো. ইমরান (২৫) গোপালপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।প্রথম আলো ডটকমকে দেওয়া গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেনের ভাষ্য, আজ সকাল সাতটার দিকে হরতালের সমর্থকেরা উপজেলা সদরের আবঙ্গি এলাকার রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করতে থাকে। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাদের বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে হরতালের সমর্থকেরা ধারাল অস্ত্র দিয়ে কোপালে ইমরান গুরুতর আহত হন। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পর সকাল আটটার দিকে তাঁর মৃত্যু হয়।ওসি জানান, এ ঘটনায় এখানো মামলা হয়নি। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ দুজনকে আটক করেছে।