টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎ কার্যালয় ভাঙচুর, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে আজ বুধবার বেলা ১১টার দিকে বিদ্যুৎ কার্যালয় ভাঙচুর করা হয়েছে। উপজেলার কালিয়ানপাড়া ও কীর্তনখোলা গ্রামের কয়েক হাজার মানুষ বিদ্যুতের দাবিতে এমনটা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে বিক্ষুব্ধদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে।গ্রাহকদের অভিযোগ, কয়েক মাস ধরে তারা বিদ্যুৎ পাচ্ছে না। এ কারণে তারা জমিতে সেচ দিতেও পারছে না। বাধ্য হয়েই তারা আজ বিদ্যুৎ কার্যালয় ভাঙচুর করে। সখীপুর বিদ্যুৎ কার্যালয়ের আবাসিক প্রকৌশলী আবদুল হালিম জানান, বিক্ষুব্ধ লোকজন তাঁদের কার্যালয় ভাঙচুর এবং প্রয়োজনীয় কাগজপত্র এলোমেলো করে।সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক মামুন জানান, পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধদের হামলায় সহকারী উপপরিদর্শক (এএসআই) মানিক মাহমুদ (৩০) ও কনস্টেবল কুববাত আলী (৪৫) আহত হন। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে পুলিশ শামীম (২৮) ও আল-আমিনকে (২৫) আটক করা হয়েছে।