টাটার নতুন উত্তরাধিকারী সাইরাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বৃহত্ শিল্পগোষ্ঠী টাটার গ্রুপের নতুন উত্তরাধিকারী হয়েছেন সাইরাস মিস্ত্রি। ৪৬ বছর বয়সী মিস্ত্রি ২০১২ সাল থেকে টাটার দায়িত্ব নেবেন।টাটার নির্বাহী পর্ষদের সভায় সাইরাসকে ডেপুটি চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আগামী এক বছর টাটার কর্ণধার রতন টাটার সঙ্গে কাজ করবেন। ২০১২ সালের ডিসেম্বরে রতন টাটা অবসরে গেলে সাইরাস দায়িত্ব নেবেন।’টাটার পক্ষ থেকে এক বিবৃতিতে আজ বুধবার এসব কথা জানানো হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া।