টাটার বিরুদ্ধে মমতার জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিঙ্গুরের জমি নিয়ে আইনি লড়াইয়ে প্রথম রাউন্ডে জিতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্ট আজ বুধবার এক রায়ে সিঙ্গুরের জমি পুনর্বাসন আইনকে সংবিধানসম্মত ও বৈধ বলে রায় দিয়েছেন। ফলে সিঙ্গুরের জমি নিয়ে আবার ধাক্কা খেল টাটা। টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পরপরই গত জুন মাসে এই আইন পাস করা হয় পশ্চিমবঙ্গ বিধানসভায়। আজকের রায়ের পর টাটাকে দেওয়া এক বিঘা জমির ৯৯ বছরের ইজারা বাতিলে আর কোনো অসুবিধা থাকল না, যদি না টাটারা এ নিয়ে উচ্চতর আদালতে আবেদন করে। টাটারা কলকাতা হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে বলেই ধারণা করা হচ্ছে।উল্লেখ্য, বিগত বাম ফ্রন্টের আমলে ন্যানো গাড়ি তৈরির জন্য সিঙ্গুরে এক হাজার একর জমি ইজারা দেওয়া হয় টাটাকে। এ নিয়ে তীব্র আন্দোলন শুরু হলে টাটারা ন্যানোর কারখানা সরিয়ে গুজরাটে নিয়ে যায়।