টানা চতুর্থ হার সিলেটের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ম্যাচে ১০ উইকেটে; এর পর ৭ উইকেট, ১৬ রানের পর আজ চিটাগং কিংসের বিপক্ষে হার ৭ উইকেটে। বিপিএলে একের পর এক হেরেই চলেছে সিলেট রয়্যালস।টানা চতুর্থ হারের ম্যাচ টস জিতে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৫২ রান তুলেছিল সিলেট। জবাবে ১৫ বল বাকি থাকতে ৩ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে চিটাগং।১৫৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা চিটাগং শুরুতেই চাপে পড়ে। উদ্বোধনী দুই ব্যাটসম্যান নাসির জামশেদ ও জহুরুল ইসলামের সংগ্রহ যথাক্রমে ১১ ও ০ রান। তবে চিটাগংয়ের গায়ে প্রাণ ফিরিয়ে আনেন জেসন রায়। দলীয় সংগ্রহে ৩০ রান যোগ করেন এই ব্যাটসম্যান। ম্যাচের বাকি সময়টা ছিল শুধুই চিটাগংয়ের। জিয়াউর রহমান ও অধিনায়ক মাহমুদউল্লাহর অবিচ্ছিন্ন ১০৯ রানের জুটিতেই জয়ের দেখা পায় চিটাগং। দলকে জয় এনে দিয়ে মাহমুদউল্লাহ ৫৬ ও জিয়াউর ৪৮ রানে অপরাজিত থাকেন।ম্যাচের শুরুতেই ধাক্কা খেয়েছিল সিলেট। মাত্র দুই রানে ইমরুল কায়েসকে হারায় তারা। ইমরুলের বিদায়ের পর জ্বলে ওঠেন পাকিস্তানি কামরান আকমল। ৫৪ রানের একটি চমত্কার ইনিংস খেলে তিনি সিলেটের প্রাথমিক ধাক্কা সামলান। সেই সঙ্গে তিনি গড়ে দিয়ে যান বড় সংগ্রহের ভিত্তি। কামরান আকমলের সঙ্গে জুটি বেঁধে সিলেটকে নির্ভরতা দিয়েছেন ইংলিশ ক্রিকেটার পিটার ট্রেগোও। তাঁর ব্যাট থেকেও এসেছে দারুণ একটি পঞ্চাশের মার। সেই সঙ্গে অলোক কাপালি শেষ দিকে ৩১ রানের একটি কার্যকরী ইনিংস খেলে সিলেটের সংগ্রহকে দেড়শর কোটা পেরোতে সহায়তা করেন।চিটাগং কিংসের পক্ষে চার ওভারে ২৮ রান দিয়ে দুই উইকেট ফরহাদ রেজার। এ ছাড়া ডুয়াইন ব্রাভো ও কুপার একটি করে উইকেট দখল করেন। চিটাগাং কিংসের আজকের ফিল্ডার চিন্তিত করতেই পারে মাইকেল বেভান ও ডিন জোনসকে। ক্যাচ ধরার ক্ষেত্রে চিটাগাংয়ের ফিল্ডারদের উদারতা দর্শকদের জন্য ছিল বেশ পীড়াদায়ক। হাওয়ায় ভাসা ক্যাচগুলো ধরতে পারলে এই খেলার প্রতিবেদনটি অন্য রকম হতে পারত।সংক্ষিপ্ত স্কোর:সিলেট রয়্যালস: ১৫২/৪ (২০ ওভার)কামরান ৫৪, ট্রেগো ৫১, কাপালি ৩৪*ফরহাদ ২৮/২চিটাগং কিংস: ১৫৪/৩ (১৭.৩ ওভার)মাহমুদউল্লাহ ৫৬*, জিয়াউর ৪৮*তানভীর ১৬/১, ট্রেগো ৩০/১, হগ ৩১/১টস: সিলেট রয়্যালসফল: চিটাগং কিংস ৭ উইকেটে জয়ী।ম্যাচ সেরা: মাহমুদউল্লাহ