টানেলে আতশবাজির প্রদর্শনী! (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটা ছিল না আগে থেকে নির্ধারিত কোনো আতশবাজির প্রদর্শনী। কিন্তু আতশবাজি জ্বলে ওঠার দৃশ্য দেখে মনে হতে পারে, আনন্দঘন কোনো অনুষ্ঠানের মহড়া। প্রকৃতপক্ষে কেউ ইচ্ছা করে আতশবাজির প্রদর্শনী করেনি। কিংবা এটা ছিল না কোনো আনন্দময় অনুষ্ঠানের মহরত। বরং চীনের একটি টানেলের দেয়ালের সঙ্গে আতশবাজি বোঝাই ট্রাকের ঘর্ষণে ট্রাক থেকে আতশবাজি পড়ে গেলে সেখানে বিস্ফোরণ ঘটে।

রয়টার্সের খবরে বলা হয়, দ্রুতগামী ট্রাকটি টানেলের দেয়ালে ঘষা খেলে বেশকিছু আতশবাজি রাস্তায় পড়ে যায়। এতে কিছু আতশবাজি জ্বলে ওঠে। ফলে অন্ধকার টানেলটি লাল ও সবুজ রঙের স্ফুলিঙ্গে আলোকিত হয়ে ওঠে। মুহূর্তেই টানেলটি কালো ধোঁয়ায় ঢেকে যায়। পরে ঘটনাস্থলে অগ্নিনির্বাপণের কর্মীরা উপস্থিত হন। তিন ঘণ্টার চেষ্টায় তাঁরা ওই বিস্ফোরণ নিয়ন্ত্রণে আনেন।সম্প্রতি চীনের দক্ষিণাঞ্চলের হুনান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। এতে অবশ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি।২৩ জানুয়ারি চীনা নতুন বছর শুরু হতে যাচ্ছে। প্রতি বছরের মতো এবারও নতুন বছরকে বরণ করে নিতে চীনের মানুষ আতশবাজির উত্সবে মেতে উঠবে। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব—সবাই মিলে নেচে-গেয়ে নতুন বছরকে অভিবাদন জানায় চীনাবাসীরা। কিন্তু এবার প্রায় সাত দিন আগেই চীনের মানুষ টানেলের ভেতরেই অন্য ধরনের একটি আতশবাজির প্রদর্শনী দেখল।