আগামী ৩০ এপ্রিল থেকে ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাওয়া তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার ঘোষিত ২৫ সদস্যবিশিষ্ট এই দলে জায়গা পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা ও মোহাম্মদ আশরাফুল। মাশরাফি দলে এলেও বোর্ড সাকিব আল হাসানকেই অধিনায়ক হিসেবে রেখে দিয়েছে। মুশফিকুর রহিমকে মনোনীত করা হয়েছে সহ-অধিনায়ক। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মোটামুটি ভালো পরফর্ম করেই জায়গা পেয়েছেন তরুণ ব্যাটসম্যান জহুরুল ইসলাম। এ ছাড়াও নতুনদের মধ্যে জায়গা পেয়েছেন সোহরাওয়ার্দী ও শফিউল। এর পাশাপাশি ইনজুরি কাটিয়ে দলে আবার ফিরেছেন পেসার সৈয়দ রাসেল।টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ-এ-তে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান ও অস্ট্রেলিয়া। ১ মে বাংলাদেশ পাকিস্তান ও ৫ মে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। ঘোষিত ১৫ সদস্যের বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (সহ-অধিনায়ক), মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ আশরাফুল, আফতাব আহমেদ, আবদুর রাজ্জাক, সৈয়দ রাসেল, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, নাঈম ইসলাম, রুবেল হোসেন, শফিউল ইসলাম, সোহরাওয়ার্দী, জহুরুল ইসলাম।