টিঅ্যান্ডটির কর্মচারীদের মহাসমাবেশে হুঁশিয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ক্যাজুয়াল, ওয়ার্কচার্জড, ডটসহ সাত দফা দাবি মানা না হলে আগামী ১০ দিনের মধ্যে মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন টিঅ্যান্ডটি শ্রমিক-কর্মচারী ফেডারেল ইউনিয়নের নেতারা। তাঁরা বলেন, সাবেক বিটিটিবিতে (বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড) কর্মরত ওয়ার্কচার্জডসহ সব কর্মকর্তা-কর্মচারীর সরকারি চাকরি অক্ষুণ্ন রেখে বিটিসিএলে চাকরি নিশ্চিত করতে হবে। আর সেটা করতে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের আওতায় ডট—ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশন্স করা প্রয়োজন। আজ শুক্রবার তেজগাঁওয়ে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ প্রতিনিধি সভায় এই ঘোষণা জানানো হয়। কেন্দ্রীয় প্রেসিডেন্ট নুরুল আজাদের সভাপতিত্বে এই সভায় ‘১০০ ইউনিয়ন পরিষদ ডিজিটাল কার্যক্রমের’ অর্থ লুটপাট হয়েছে বলে দাবি জানানো হয়। নেতাদের অভিযোগ, বিটিসিএলের কর্মকর্তারা সুকৌশলে ওই প্রকল্পের অর্থ লুটপাট করেছেন। এ ছাড়া, বিটিসিএলের কিছু কর্মকর্তা নিজেদের ট্রেড ইউনিয়নের শ্রমিক-কর্মচারী পরিচয় দিয়ে নেতা-কর্মীদের প্রশাসনিক পর্যায়ে মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে সংঘর্ষের পথে নিয়ে যাওয়া হচ্ছে।এ সময় সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।