টিআইবির জরিপের ছাপানো কপি সুপ্রিম কোর্টে পাঠানো হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেবা খাতে দুর্নীতিবিষয়ক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের জাতীয় খানা জরিপের উত্তরসংবলিত প্রশ্নমালার ছাপানো কপি (হার্ড কপি) সুপ্রিম কোর্টে পাঠানো হয়েছে। আজ রোববার বিকেল তিনটা ১০ মিনিটে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার বরাবর এসব নথিপত্র পাঠানো হয়।নথি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঁঞা প্রথম আলোকে বলেন, কর্তৃপক্ষের কাছে নথি জমা দেওয়া হয়েছে।৬ জানুয়ারি ওই জরিপের হার্ড কপি চেয়ে টিআইবিকে চিঠি দেন সুপ্রিম কোর্ট।সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, এর আগে টিআইবি সিডিতে (সফট কপি) করে একই তথ্য পাঠিয়েছিল। কিন্তু কম্পিউটারে প্রয়োজনীয় সফটওয়্যার না থাকায় সেই সিডি খোলা যায়নি। তাই ছাপা কপি চাওয়া হয়।এ নিয়ে তথ্য-উপাত্তের জন্য টিআইবিকে তৃতীয়বারের মতো চিঠি পাঠানো হয়েছে।টিআইবির জরিপের তথ্য-উপাত্ত পর্যালোচনার জন্য হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে পাঁচ বিচারপতিকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়।