টিআইবির তিন কর্মকর্তাকে হাজিরা থেকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) তিন কর্মকর্তাকে চট্টগ্রামের আদালতে সশরীরে হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন দুটি আদালত। একই সঙ্গে আদালত তাঁদের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন।হাজিরা থেকে অব্যাহতি পাওয়া ওই তিন কর্মকর্তা হলেন ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান এম হাফিজউদ্দিন খান, নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান ও সিনিয়র ফেলো মো. ওয়াহিদ আলম।আজ বুধবার সকালে স্থানীয় দুই আইনজীবীর করা মানহানির মামলায় তাঁরা চট্টগ্রামের আদালতে হাজির হলে আদালত এই আদেশ দেন।আদালত সূত্রে জানা গেছে, আজ আসামিদের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ওসমান গনি ও বিচারিক হাকিম ইব্রাহিম মিয়ার আদালতে অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। বাদী সময় চাওয়ায় উভয় আদালত আগামী ২৮ জুন অভিযোগ গঠনের দিন ধার্য করেন। আসামিরা সশরীরে আদালতে উপস্থিত হওয়া থেকে অব্যাহতি চেয়ে ২০৫ ধারায় আলাদা আবেদন করেন।প্রসঙ্গত, বিচার বিভাগে অনিয়ম নিয়ে জরিপের ফলাফল প্রকাশ করে টিআইবি। ওই জরিপের ভিত্তিতে বিভিন্ন পত্রিকায় গত বছরের ২৪ ডিসেম্বর প্রতিবেদন প্রকাশিত হয়। এর দুই দিন পর ২৬ ডিসেম্বর চট্টগ্রামের আদালতে মামলা করেন স্থানীয় দুই আইনজীবী। প্রথম দফায় গত ৩০ জানুয়ারি তাঁরা চট্টগ্রামের আদালতে হাজির হয়ে জামিন নিয়েছিলেন।